ধামরাইয়ে সুবিধা বঞ্চিত শিশু সুরক্ষায় সংক্রান্ত বিষয়ক অবহিতকরণ সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 7:15 PM , February 1, 2023 ধামরাই উপজেলা সমাজসেবা আয়োজনে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু ও সুবিধা বঞ্চিত শিশু সুরক্ষায় সংক্রান্ত বিষয়ক অবহিতকরণ সভা আজ বুধবার উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস.এম হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান, কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার নুরুল আমিন, ধামরাই থানার এসআই তাহামিনা আক্তার, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা ইফতারা বেগম ও মাধ্যমিক একাডেমির সুপারভাইজার আইরিন আক্তার প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: