পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে উঠব

প্রকাশিত: 6:24 PM , January 29, 2023

ফখরুল সাহেব বলে আমরা নাকি পালাব। আমরা পালাব না। পালিয়ে তো বেড়ান আপনারা। আপনাদের দলের নেতা পালিয়ে আছেন। প্রয়োজনে ফখরুল-টুকুর বাড়িতে উঠব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়নের জ্বালায় মির্জা ফখরুল ও বিএনপি পুড়ে মরছে। পদ্মা সেতুর জ্বালা শেষ হতে না হতেই মেট্রোরেলের জ্বালা শুরু হয়েছে। আবার বঙ্গবন্ধু ট্যানেলের জ্বালা। যেদিকে তাকাই সেদিকেই জ্বালা।

তিনি আরও বলেন, বিএনপি লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকারে পতন বলে। ৩০ ডিসেম্বর সরকার চলে যায়। ১১ জানুয়ারি সরকার নেই। বিএনপি এখন পদযাত্রা করছে। পদযাত্রা মানে শেষ যাত্রা, মরণ যাত্রা। তবে আগামী নির্বাচনের ফাইনাল খেলা হবে। তৈরি হয়ে যান। বিএনপির এখনও শিক্ষা হয়নি। আগামী নির্বাচনে হারের মুখ দর্শন করার পর তাদের শিক্ষা হবে।

Loading