ধামরাইয়ে স্বপ্নডানা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:19 PM , January 23, 2023 ধামরাইয়ে স্বপ্নডানা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ধামরাইয়ে স্বপ্নডানা স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষ থেকে ধারাবাহিক ভাবে রাস্তায় ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্বপ্নডানা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি শাহরিয়া ফেরদৌস রানার সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার এস এম হাসান, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির ও স্বপ্নডানার স্বেচ্ছাসেবী সদস্যগন। শেয়ার সারা দেশবিষয়: