বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি খুন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:01 PM , January 11, 2023 চট্রগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হাতে একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছুরিকাঘাতে খুনের শিকার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কোহিনূর কেমিক্যাল ল্যাবরেটরিজ লি.-এর পণ্য বিক্রির টাকা সংগ্রহ করে সদরে ফেরার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুদু মিয়া (৩৮) নামে এই বিক্রয় প্রতিনিধি খুন হন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর জেলার মিঠাপুকুর এলাকার বিরামপুর গ্রামের হয়রত আলীর পুত্র দুদু মিয়া (৩৮) বাঁশখালীতে কোহিনূর কেমিক্যাল ল্যাবরেটরিজ লি.-এর পণ্য বিক্রির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় পণ্য বিক্রির টাকা সংগ্রহ করে গণ্ডামারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে কতিপয় ছিনতাইকারীর দল তার পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকাকড়ি ছিনিয়ে নেয়। আহতের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীর দল পালিয়ে যায়। ঘটনাস্থল হতে স্থানীয়রা তাকে উদ্বার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বাঁশখালী থানা পুলিশে এসে রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়।এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন মঙ্গলবার রাত ১২টার সময় বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান। শেয়ার চট্টগ্রামবিষয়: