চট্টগ্রামে করোনায় শনাক্ত-মৃত্যু শূন্য নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:48 PM , December 26, 2022 চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় কারো মত্যু হয়নি। এর আগে গতকাল রবিবারও চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।আজ সোমবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: