নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:11 PM , December 25, 2022 বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক হলেন তিনি। শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদী, কোম্পানীগঞ্জ, কবিরহাট সহ নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এ মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। শনিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু’র নেতৃত্বে নোয়াখালীর প্রধান সড়ক মাইজদীতে আনন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় খুশিতে একে অপরকে মিষ্টি মুখ করান। আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেয়ার নোয়াখালীবিষয়: