বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের নতুন কমিটির শ্রদ্ধা

প্রকাশিত: 1:49 PM , December 25, 2022

দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নতুন কমিটি।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান দলটির নবনির্বাচিত নেতারা।

এসময় টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

Loading