পথ শিশুকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনা, আহত ১ মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 10:31 AM , December 24, 2022 চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কর্ণফুলী উপজেলা দৌলতপুর এলাকায় পথ শিশুকে বাঁচাতে গিয়ে মারত্মক দুর্ঘটনায় পড়েন ইসমাইল সিকদার নামের মোটর সাইকেল চালক।শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় পিএবি সড়কে দুর্ঘটনাটি ঘটে। তিনি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বৈরিয়া গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, পথ শিশুকে বাঁচাতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে তিনি গুরুত্বর ভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শেয়ার আনোয়ারা উপজেলাবিষয়: