আসন্ন কাউন্সিলে সম্পাদক পদের বিষয়ে যা বললেন কাদের নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ , ডিসেম্বর ২২, ২০২২ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, সভাপতি পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নেই।সাধারণ সম্পাদক পদের বিষয়ে তিনি বলেন, এ পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে।আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছেন না বলেও জানান কাদের।সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। সম্মেলনের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন ও সরকার পরিচালনার জন্য প্রস্তুত বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। শেয়ার রাজনীতিবিষয়: