নেত্রকোণায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সড়ক-মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠান সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 2:46 PM , December 21, 2022 সারা দেশের ন্যায় নেত্রকোণাতেও প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সড়ক-মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে দুই হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর মধ্যে নেত্রকোণা-পূর্বধলা অংশে ২৭ কোটি ৩৩ হাজার টাকা ব্যয়ে ৮ দশমিক ৫০ কিলোমিটার সড়ক রয়েছে।এ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, প্রধানমন্ত্রীর সড়ক-মহাসড়ক উদ্বোধন পর্ব শেষে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে, ‘উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহরিয়ার সুলতান, পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শেয়ার সারা দেশবিষয়: