নরসিংদীতে সংঘর্ষে ৫ জন টেটাবিদ্ধসহ আহত ১০ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:26 PM , December 4, 2022 নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।রোববার সকাল ৮টার দিকে মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল গ্রুপ ও রমজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাত থেকে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। রোববার সকালে দুই গ্রুপের লোকজন টেটাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।এতে ৫ জন টেটাবিদ্ধসহ উভয় গ্রুপের ১০ জন আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা দেয়া হয়।খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শেয়ার সারা দেশবিষয়: