নভেম্বরে বিজিবি’র অভিযানে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ , ডিসেম্বর ২, ২০২২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নভেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করছে।জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪ কেজি হেরোইন, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩১৫ ক্যান বিয়ার, ২১৪ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৮১ কেজি গাঁজা, ১ লাখ ৩৭ হাজার ৩৮৪ প্যাকেট বিড়ি-সিগারেট।এছাড়া ২৩ হাজার ৯৭৪টি নেশাজাতীয় ইনজেকশন, ৮ হাজার ৫৯২টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬১৮ বোতল এমকেডিল-কফিডিল, ২ লাখ ৯১ হাজার ৬৭৬ পিস বিভিন্ন ধরনের ঔষধ, ৪২ হাজার ১শ’টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৫০ হাজার ৮৭৩টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট।জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৫৫ কেজি ৫৪৬ গ্রাম স্বর্ণ, ৭ কেজি রূপা, ২ লাখ ১২ হাজার ৫৬৩টি কসমেটিক্স, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন গহনা, ১৭ হাজার ৪২৪টি শাড়ী, ৬ হাজার ১১টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ১ হাজার ৬৩১টি তৈরি পোষাক, ২ হাজার ৯৮৯ ঘনফুট কাঠ, ৬ হাজার ৮০ কেজি চা পাতা, ৭৮ হাজার ৫৩৩ কেজি কয়লা, ৫৪ কেজি ৫শ’ গ্রাম কচ্ছপের হাড়, ১টি কষ্টি পাথরের মূর্তি, ২টি ট্রাক-কাভার্ডভ্যান, ৩টি মাইক্রোবাস-চাঁদের গাড়ি, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি-ইজিবাইক এবং ৬৮টি মোটরসাইকেল।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৭টি পিস্তল, ৮টি গান, ৮টি ককটেল, ২৪টি মর্টাল শেল, ১টি ম্যাগাজিন এবং ৫৬ রাউন্ড গুলি রয়েছে।এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১০৪ জন বাংলাদেশী ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেয়ার জাতীয়বিষয়: