পটিয়ায় (পাউবো) অধীনে ১১শত ৫৮ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 9:04 PM , November 30, 2022

৩০ নভেম্বর বুধবার হাবিলাসদ্বীপে বিকেল ৩ টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলাবদ্ধতা রোধে বেরিবাধ , বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ, ব্লক, খাল খনন সহ নানাবিধ প্রকল্পের ১১শত ৫৮ কোটি টাকার কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী কর্নেল (অব.)জাহিদ ফারুক এমপি। প্রকল্পে ২৫ দশমিক ৫১০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। এর মধ্যে শিকলবাহা, চাঁনখালী ও বোয়ালখালী খালের ডান তীরে ২২ দশমিক ২০০ কিলোমিটার, চাঁনখালী খালের বাম তীরে ৩ দশমিক ৩১০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব ফজলুল রশিদ অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান,
প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল ,উপসচিব তৌফিক আল মাহমুদ, নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি
আ ক ম শামসুজ্জামানব চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ,বিভাগীয় প্রকৌশলী অপু দেব, নুরুল হাকিম, পটিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীএ, শ্রমিক লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দসহ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Loading