মহিষের গুঁতোয় আহত সাবেক এমপি বদি এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 10:12 PM , November 27, 2022 মহিষের গুঁতোয় আহত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। দুইটি মহিষের শিং এর আঘাত লাগে বদির শরীরে।তাতে তিনি মাঠিতে শুয়ে পড়েন। আর মহিষ দুইটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। রোববার (২৭ নভেম্বর) টেকনাফ বিচ পয়েন্টে সৈকতের বালিয়াড়িতে শখ করে মহিষের লড়াই আয়োজন করেন সাবেক এই সংসদ সদস্য। সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে লড়াই উপভোগ করছিলেন তিনি । লড়াই চলাকালীন একটি মহিষ দৌড়ে পালানোর সময় এর শিংয়ের আঘাতে মাটিতে পড়ে যান । পরে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগ্য ভালো থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সাবেক এমপি । ছুটে আসা মহিষের সিংয়ের গুঁতোয় আহত হয়েছেন। ষাঁড়ের পায়ে পিষ্ট হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। শেয়ার অন্যান্যবিষয়: