চকরিয়াতে ভূঁয়া ডাক্তার গ্রেফতার ১ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:28 PM , November 16, 2022 চকরিয়াতে জমজম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হুমায়ন কবির সিদ্দিকী (৪০)নামে একজন ভূঁয়া ডাক্তারকে আটক করেছে।বুধবার ( ১৬ নভেন্বর ২২) রাহাত উজ জামান ম্যাজিষ্ট্টেষ্ট চকরিয়া সহকারী কমিশনার ভুমি,হাসপাতাল হতে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত হুমায়ুন কবির(৪০), পিতাঃ পিতা মোহাম্মদ দিদারুল আলম, মাতাঃ জান্নাতুল হাওয়া,সাং- টরকী ইসলাম পুর, টরকীচর, ডাকঃ ভিটি হোগলা -১৫০০, থানাঃ মুন্সিগঞ্জ সদর, জেলাঃ মুন্সিগঞ্জ।জানা গেছে সে দীঘদিন ধরে চকরিয়ার জমজম হাসপাতালে বিভিন্ন বিষয়ে উপরে বিশেষজ্ঞ ডাক্তার সেজে হাসপাতালে জনগনের সাথে প্রতারণা করে আসছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে গ্রেফতার করে।কয়েদের সাজা পরোয়ানাতে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ধারা মোতাবেক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকার অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। অনাদায়ে আরো ১৫ দিনের বিশ্রমে কারাদন্ডি প্রদান করা হয়েছে। শেয়ার কক্সবাজারবিষয়: