বরিশালে সমাবেশের অনুমতি পেল বিএনপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:18 PM , October 31, 2022 বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৫ নভেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।তবে শর্ত জুড়ে দেয়া হয়েছে বিএনপিকে। বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত মঞ্চ ব্যবহার করতে পারবে না তারা। ওই মঞ্চের চারদিকে ২০০ ফিট জায়গা খালি রাখতে হবে। এই শর্ত মেনে নিয়ে উত্তর-দক্ষিণমুখী মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি।বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। বিকেল ৩টার দিকে ডিসি সাহেব ফোন করে অনুমতির বিষয়টি জানিয়েছেন। শেয়ার রাজনীতিবিষয়: