খাগড়াছড়ির রামগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 3:10 PM , October 29, 2022

খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।শনিবার(২৯ অক্টোবর) সকাল দশটায় রামগড় থানার আয়োজনে ” কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র”এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশিং ডে’র শুভ উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। এসময় বক্তব্য রাখেন,থানা পুলিশিং কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর।সভা শেষে থানা থেকে র‌্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষীণ করে কালিবাড়ি সংলগ্ন পুলিশ বক্সে এসে শেষ হয়।অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সংবাদকর্মী, উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা অংশ নেন।

Loading