১৫৩ জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফিরলেন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:10 PM , July 8, 2020 করোনাভাইরাসের কারণে দুবাইতে আটকে পড়া আরও ১৫৩ জন বাংলাদেশি নাগরিক বুধবার দেশে ফিরেছেন। ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে বুধবার (৮ জুলাই) ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দুবাইতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, দুবাই থেকে ফেরত আসা যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন। খবর ইউএনবি। শেয়ার রাজধানীবিষয়: