নেত্রকোণায় জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 2:32 PM , September 29, 2022

সমাজের প্রতিটি মানুষ যেন একে অন্যের সাথে সামাজিক বন্ধন বজায় রেখে দিনাদিপাত করতে পারে সে লক্ষ্যে নেত্রকোণায় জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোণা জেলা প্রশাসন এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।

বৃহস্পতিবার  (২৯ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা পাবিলিক হলে রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, ইমাম, পুরোহিত মাদরাসা শিক্ষক, আলেম ওলামা, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রধানসহ নানা শ্রেণি-পেশার লোকজনের স্বত:স্ফুর্ত অংশগ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, সামাজিক সম্প্রীতি রক্ষার মধ্যেদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশেকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।

বক্তারা আরও বলেন,  সম্প্রীতির দেশে বাংলাদেশ।  সমাজে  একে অপরের প্রতি সম্প্রীতি যথেষ্ট বজায় রযেছে। কোন অপশক্তির উস্কানিমূলক কর্মকান্ড অস্হিরতা তৈরী করতে  না পারে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে।

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আইন শৃংখলার বাহিনী সোচ্চার রয়েছেন। মুসলিম -হিন্দু, ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবাই মিলে মিশে  এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজ অসহায়দের পাশে দাঁড়াতে হবে তবেই জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হবে।

 

 

 

Loading