দশ বছর পর চিরিরবন্দর উপজেলা আ.লীগের সম্মেলন কাল মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৯, ২০২২ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল কাল সোমবার(১০ অক্টোবর)। বাংলাদেশ আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।প্রায় দশ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল।সম্মেলন উপলক্ষে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল ও মঞ্চ প্রস্তুত করা হয়েছে।আজ রবিবার (৯ অক্টোবর ) বিকাল ৩ টা থেকে সম্মেলন প্রাঙ্গণে ও উপজেলার বিভিন্ন হাট- বাজারে আনন্দ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুণীল কুমার শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল। এছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল বলেন, প্রায় ৮ থেকে ১০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।সভাপতি বাবু সুণীল কুমার শাহ্ তার বক্তব্যে বলেন, কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে ইনশাল্লাহ। শেয়ার সারা দেশবিষয়: