রামগড়ে ৪৩ বিজিবি কতৃক ভারতীয় শাড়ি ও মদ আটক বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 9:45 PM , September 25, 2022 খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি সদস্যদের হাতে ৩ লক্ষ ২০ হাজার ভারতীয় শাড়ী ও ৩৩ হাজার টাকার মদ আটক হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক পৃথক স্থান হতে এসকল ভারতীয় শাড়ি ও মদ আটক হয়। বিজিবি জানিয়েছে, রামগড় বিওপি‘র একটি টহল দলের হাতে রামগড় বাজার পোষ্টের নিকট হতে ৩ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক হয়েছে।অপরদিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপি‘র একটি টহল দল পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন ৩৩ হাজার টাকার ভারতীয় মদ আটক করে। রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান এক বার্তার মাধ্যমে এ তথ্য জানান।আটককৃত ভারতীয় শাড়ী সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মদ রামগড় থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে সংরক্ষনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শেয়ার খাগড়াছড়িবিষয়: