পাঁচ দিন পর মিনারুলের লাশ হস্তান্তর করেছে বিএসএফ

প্রকাশিত: 6:18 PM , September 12, 2022

দীর্ঘ পাঁচ দিন পর আজ সোমবার বিকেল সোয়া ৫ টায় মিনারুলের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। গত বুধবার রাত দশটায় সীমান্তের ৩১৫ মেইন পিলার এর কাছে বিএসএফের গুলিতে স্কুল ছাত্র মিনারুল নিহত হয়। পরে তার লাশ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে যায়। বিজিবি আবেদনে লাশ সনাক্ত করা হলেও ক্লাস ফেরত এ লুকোচুরি খেলা শুরু করে বিএসএফ। সবশেষে আজ বিকেলে প্রচন্ড বৃষ্টির মধ্যে ভারতীয় পুলিশ দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের কাছে ক্লাস হস্তান্তর করে।

Loading