নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:59 PM , September 9, 2022 পটুয়াখালীর কলাপাড়ায় সাবিনা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার পর উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।কলাপাড়া থানার এসআই গোলাম মাওলা জানান, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় সাবিনার। এর পর স্বামী ঘরের বাইরে বের হলে সাবিনা দোতলায় উঠে গলায় ফাঁস দেয়। নিহতের আবদুল্লাহ (৬) ও হুমায়রা নামে দুটি সন্তান রয়েছে।নিহতের শিশু পুত্র আবদুল্লাহ জানায়, রাতে বাবার সঙ্গে ঝগড়ার পর মা ঘরের ওপরে উঠে গলায় ফাঁস দেয়। এ সময় তার বাবা পানি আনতে ঘরের বাইরে ছিল।কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধারের পর নিহতের স্বামী শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শুক্রবার মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। শেয়ার সারা দেশবিষয়: