বাংলাদেশ ইউপি মেম্বার এসোসিয়েশনের পূর্বধলা উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ৭, ২০২২ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন পূর্বধলা উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে সভাপতি পদে মোঃ কুদরত আলী ও সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক নির্বাচিত । মঙ্গলবার বেলা ১১ টায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা জেলা পরিষদ অডিটরিয়ামে খলিশাউড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ কুদরত আলীর সভাপতিত্বে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি এস এম ফরিদ রানা ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ দিদারুল ইসলাম শামীম।এসময় প্রধান অতিথির বক্তব্যে পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, সারাদেশে সবচেয়ে অবহেলিত তৃনমুল পর্যায়ের একমাত্র আশ্রয়স্থল নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ, আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ, আপনাদের সকল প্রকার আন্দোলন সংগ্রামে সবরকম অধিকার বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ।সম্মেলনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ হোসেন আলী মাস্টার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না স্বাক্ষরিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্বধলা উপজেলা কমিটি ঘোষণা করা হয় । নির্বাচিরা হলেন, সভাপতি মোহাম্মদ কুদরত আলী, সহ-সভাপতি মোঃ মুনায়েম খান, সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাবুল মিয়া সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম, শেখ মোঃ রুবেল, কোষাধক্ষ্য সাদেকুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক মোঃ শাহিন মীর, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার হাসিসহ একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শেয়ার সারা দেশবিষয়: