ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৩, ২০২২ জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নারায়ণগঞ্জে বিএনপি’র কর্মী শাওন হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভ মিছিল। গতকাল শনিবার ধামরাই অস্থায়ী বিএনপির কার্যালেয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন নেতৃত্বে সমাবেশ হয়।এ’সময় বক্তব্য রাখেন,ঢাকা জেলার বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন – সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা বন্ধ, জ্বালানী তেল, বিদ্যুৎ,গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য সরকারের নিকট জোর দাবি জানান। শেয়ার সারা দেশবিষয়: