বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ৩, ২০২২ করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৭৯২ জন।শনিবার (২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।এর আগে, শুক্রবার বিশ্বে করোনায় ১ হাজার ৫৬৫ জনের মৃত্যু এবং ৫ লাখ ৪৮ হাজার ৫৫ জন শনাক্ত হয়েছিল।ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে ৩১৮ জনের মৃত্যু এবং ১ লাখ ৫৩ হাজার ৩১৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।এ ছাড়া যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০৮ জনের এবং শনাক্ত হয়েছে ৬১ হাজার ৮৫০ জন, ব্রাজিলে মৃত্যু ১৩১ জন এবং শনাক্ত ১৩ হাজার ১৮০ জন, জার্মানিতে মৃত্যু ১২০ জন এবং আক্রান্ত ২৯ হাজার ৩৪৫ জন, রাশিয়ায় মৃত্যু ৯১ জন এবং শনাক্ত ৫০ হাজার ১৫২ জন, ইতালিতে মৃত্যু ৯১ জন এবং আক্রান্ত ১৯ হাজার ১৫৮ জন এবং দক্ষিণ কোরিয়া আক্রান্ত ৮৯ হাজার ৫৬৮ জন এবং মৃত্যু ৬৪ জন।বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৩৬১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১ হাজার ২৪৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ১ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। শেয়ার আপনার স্বাস্থ্যবিষয়: