ধামরাইয়ে স্বাস্থ্য সেবা উন্নয়ন ও সুবিধা প্রদান লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১, ২০২২

 

সুস্থ জীবনের উদ্যোগে স্বাস্থ্য সেবা উন্নয়ন ও সুবিধা প্রদান লক্ষ্যে মতবিনিময় সভা গত বুধবার
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
সুস্থ জীবনের সভাপতি মিস পপি হিজড়ার সভাপতিত্বে মতবিনিময় সভা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পার কর্মকর্তা ডা: নূর রিফাত আরা, ডা: আহমেদুল হক তিতাস, ডা: নিহার বানু, ডা: নাহিন আক্তার, সুস্থ জীবনের নির্বাহী পরিচালক মিস ববি হিজড়া, ফিন্যান্স এডমিন মো: তারিকুল ইসলাম, কমিউনিটি লিয়াজো ফরিদুল ইসলাম জোনাক, আরেফিন চৌধুরী, অনন্যা বনিক ও সচেতন হিজড়া কথা সরকার প্রমুখ।এতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে হিজড়া গোষ্ঠীদের মতবিনিময় হয়। এছাড়া ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগন বলেন হিজড়া গোষ্ঠীরা স্বাস্থ্য সেবা পাবে সব সময়। এসময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Loading