ডিএনসিসি ভবনে আগুন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:45 AM , September 1, 2022 ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকাল ৭টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।তিনি বলেন, “ডিএনসিসি ভবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।”তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি। শেয়ার রাজধানীবিষয়: