খাগড়াছড়ির রামগড়ে ১৩ লক্ষ টাকার ভারতীয় শাড়িসহ একজন আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 4:33 PM , August 28, 2022

খাগড়াছড়ির রামগড়ে ১৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি আটক ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রামগড় থানার পুলিশ।
২৮ শে আগস্ট (রবিবার) ভোর তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি বিশেষ দল খাগড়াছড়ি- রামগড় সড়কের নাকাপা বাজারে অভিযান চালিয়ে বাতাবি লেবু ভর্তি একটি পিকআপে ফেনী ড-১১-০৫০৪ তল্লাশি চালিয়ে বাতাবি লেবুর বস্তার নিচে লুকিয়ে রাখা ১০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করে এবং মোঃ ইব্রাহিম মিয়া (২৪) পিতা আব্দুল জলিল নামে একজনকে আটক করে। ইব্রাহিম মিয়ার বাড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে বলে জানা গেছে। উদ্ধারকৃত ভারতীয় শাড়ির মূল্য আনুমানিক ১৩ লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ।
রামগড় থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন মোস্তফা ও উপ পরিদর্শক মোহাম্মদ ইরফান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভোর তিনটায় রামগড় থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।তিনি জানান এ ব্যাপারে রামগড় থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামাল, পিকআপ ও আসামিকে কোর্টে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Loading