ধামরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 1:42 PM , August 21, 2022 ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত শনিবার উপজেলার দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেঅনুষ্ঠিত হয়েছে। সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন প্রমুখ।আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। শেয়ার সারা দেশবিষয়: