চিরিরবন্দর কাঁকড়া নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: 7:19 PM , August 15, 2022 দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।সোমবার (১৫ই আগস্ট ) বেলা ১ টার দিকে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া গ্রাম সংলগ্ন রাবারড্যাম বাজার এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া জানান, স্থানীয়রা কাঁকড়া নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং লাশটি উদ্ধার করি। ধারনা করা হচ্ছে মরদেহটি ১৫-২০ দিন আগের হতে পারে। তাকে কেউ মেরে কোথাও লুকিয়ে রেখে দেয়। পরে সুযোগ বুঝে নদীতে ফেলে দেয়।তিনি আরো জানান, উদ্ধার করা নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর হতে পারে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেয়ার সারা দেশবিষয়: