ধামরাইয়ে বঙ্গবন্ধু ৪৭তম শাহদাত বাষির্কী ও জাতীয় শোকদিবস পালিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:05 PM , August 15, 2022 ধামরাই উপজেলা প্রশাসন উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আজ সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। প্রথমে স্থানীয় এমপি বেনজির আহমদ উপজেলা চত্বর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি বেনজির আহমদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সোহানা জেসমিন ও ধামরাই থানার ওসি আতিকুর রহমান প্রমুখ।আলোচনা সভাশেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠন জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে। শেয়ার সারা দেশবিষয়: