সাভারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:52 PM , August 11, 2022 সাভারে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত । ১১ আগস্ট বৃহস্পতিবার আশুলিয়ার দোসাইদ এ.কে স্কুল এন্ড কলেজ মাঠে সাভার উপজেলা শিক্ষা অফিস এর ব্যবস্থাপনায় বর্নাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার তাবশিরা লিজা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনালে হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আনোয়ার জং সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনালে গাজীরচট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় ।উদ্বোধনী অনুষ্ঠানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নান্দনিক প্রদর্শনী ও নিত্য পরিবেশন করা হয় । সাভার উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারীর ধারাবিবরণীতে ও সাভার উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকগণের তদারকিতে সুশৃঙ্খল পরিববেশে অনুষ্ঠিত দুটি ফাইনাল খেলা ও প্রদর্শনী উপভোগ করে দর্শকরা ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ হোসেন আলী মাস্টার, ৩নং ওয়ার্ড মেম্বার আজাদ হারুন অর রশিদ উজ্জল, সাবেক ছাত্রনেতা মাসুদ খান রানা, আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব সহ সাভার আশুলিয়ার নানান শ্রেণী পেশার মানুষ। শেয়ার খেলাধুলাবিষয়: