ডিটিএম হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত গাজী তাহের লিটন গাজী তাহের লিটন প্রকাশিত: 5:07 PM , June 16, 2022 আজ বৃহস্পতিবার (১৬ জুন) ডিটিএম হাইস্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন,ডিটিএম হাইস্কুলের দাতা সদস্য, সাবেক ভোলা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন (নিরব মিয়া হাওলাদার)।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজীর সভাপতি হিসেবে সূচনা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি ফেডারেশনের যুগ্ম সম্পাদক, কুঞ্জের হাট বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ফয়েজ আহমেদ,সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব মন্নান কাজী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবল চন্দ্র অধিকারী, কবি ও সৃজনশীল লেখক গাজী তাহেরুল আলম লিটন, শম্ভুপুর ইউপি সচিব মেজবাহউদ্দিন সম্রাট, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবল হক মাষ্টার, অভিভাবক শামসুদ্দিন রতন প্রমূখ।এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সঞ্চালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন হাওলাদার।সঙ্গীত পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা সুবর্ণা সমাদ্দার ও প্রভাতী চন্দ্র দে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সিনিয়র শিক্ষক সুধাংশু চন্দ্র দে ও সহকারী শিক্ষক মোকাম্মেল হোসেনসহ শিক্ষকবৃন্দ।আনন্দ-বেদনার মধ্যদিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষকবৃন্দের আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেয়ার সারা দেশবিষয়: