নেত্রকোণা পৌর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:17 PM , June 15, 2022 বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় ও বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেমের অনুপ্রেরণায় নেত্রকোণা পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।আজ (১৫ জুন) সকালে পৌরশহরের রেলক্রসিংয় শ্রমিক ইউনিয়ন অফিসে নেত্রকোণা পৌরসভার ১নং ওয়ার্ডে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ লীগের সভাপতি অর্পিতা খানম সুমী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, ১নং ওয়ার্ডের কাউন্সিল চিত্ত রঞ্জন সরকার, যুবলীগ নেতা সাব্বির খান প্রিন্স সহ যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।নেত্রকোনা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে। শেয়ার সারা দেশবিষয়: