নদী থেকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর লাশ উদ্ধার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 12:58 AM , June 2, 2022 গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক রোগীর লাশ মিলল নদীতে। বুধবার সকালে হাসপাতাল সংলগ্ন বৈরাণ নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।মৃত ব্যক্তির নাম বেলায়েত হোসেন (৭৬)। তিনি পৌরশহরের সূতি পলাশ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।জানা যায়, দুই মেয়ের জনক বেলায়েত হোসেন ২০০৬ সালে পানি উন্নয়ন বোর্ড থেকে অবসরে যান। স্ত্রী বিয়োগের পর নানা কারণে স্বজনদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ক্যানসার আক্রান্ত হওয়ার পর দেখা দেয় মানসিক বৈকল্য। তিনি নিজ বাড়ি ছেড়ে উত্তর পাথালিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন। গত ২৭ মে জ্বর ও পেট ব্যথা নিয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রসেনজিৎ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার সবার অজান্তে সে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তাকে কোথাও আর খুঁজে পাওয়া যায়নি।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসাবে লাশটি উদ্ধার করা হয়। পরে পিবিআই ও সিআইডি পুলিশ আলামত সংগ্রহ করে লাশ শনাক্তে সক্ষম হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়। শেয়ার সারা দেশবিষয়: