ধামরাই উপজেলা স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা

প্রকাশিত: 11:51 AM , May 24, 2022

 

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা সামনে রেখে ধামরাই উপজেলা স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা গত সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, এসিল্যান্ড ফারজানা আক্তার,প্রকৌশলী আজিজুর হক,ওসি তদন্ত ওয়াহিদ পারভেজ,পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আহামুদুল হক তিতাস, প্রকল্প কর্মকর্তা মো: শাহিনুজ্জামান পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তানিয়া পারভীন, কৃষি কর্মকর্তা আরিফুর হাসান, সমাজসেবা কর্মকর্তা এস.এম. হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, কুশুরা ইউপি চেয়ারম্যান নুরুজামান, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন ও সাংবাদিক নবীন চৌধুরী প্রমুখ।

 

 

Loading