মনসুরাবাদে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:49 PM , May 10, 2022 নগরের মনসুরাবাদ ঈদগাঁ এলাকায় ট্রাকচাপায় আবু বক্কর সিদ্দিক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম বন্দর কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের আলীপুরে।মঙ্গলবার (১০ মে) বেলা ১২ টার দিকে নগরের বিভাগীয় পাসপোর্ট অফিস সংলগ্ন মনসুরাবাদ ঈদগাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ডবলমুরিং থানার উপ পরিদর্শক মাহবুব রাব্বানী অপু বলেন, সকাল ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঈদগাঁ থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় হেলমেট পরা থাকলেও ডান পাশ থেকে একটি ট্রাক তাকে চাপ দেয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেয়ার চট্টগ্রামবিষয়: