ধামরাইয়ে এমপির আহবানে ইফতার মাহফিলের প্রস্তুতি সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ , এপ্রিল ৫, ২০২২ · ঢাকার ধামরাইয়ে উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধিদের নিয়ে ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের আহবানে ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টার আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিলের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা এবং ধামরাইয়ের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য নেতাকর্মীদের অবশ্যই বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিজ নিজ এলাকার উন্নয়ন এলাকার জনগণের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। এসময় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, ঢাকা জেলা আওয়ামী লীগে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক আইয়ুব , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, প্রায় সকল ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় আগামী ৭ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ইফতার মাহফিল মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। শেয়ার সারা দেশবিষয়: