প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ , এপ্রিল ৫, ২০২২

ধামরাইয়ে এক যুবককে পিটিয়ে আহত

 

 

ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিমাংশার কথা বলে  বিল্লাল হোসেন(২৬) নামে এক যুবককে ডেকে নিয়ে  পিটিয়ে রক্তাক্ত জখমসহ  আহত করেছে প্রতিপক্ষ।

আহত  বিল্লাল হোসেন বর্তমানে ইসলামপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে  উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  কাকরান ফুলতলা এলাকায় গত রবিবার সন্ধায়।

গতকাল  বিল্লাল হোসেনের ভাই জুবায়ের হোসেন বাদী হয়ে একই এলাকার ইউনুস আলীর ছেলে মারুফ(২০),  আলমগীর হোসেন( মেম্বারের) ছেলে বাঁধন(২৬) ও সোহরাব হোসেনের ছেলে সোহাগ (২২)সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জনকে  আসামী করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এলাকাবাসী জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  মিমাংশা করে দেয়ার কথা বলে বিল্লালকে ডেকে নিয়ে  বেধরক মারধর করা হয়েছে।

বিল্লালের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সে বর্তমানে ইসলামপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

Loading