ধামরাইয়ে চিকিৎসার জন্য দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , এপ্রিল ২, ২০২২ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ্উপলক্ষ্যে আবীর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগেও শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়ার পরিচালনায় সুচিকিৎসার জন্য দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প আজ শনিবার ধামরাই বাজার আবীর কনসালটেশন সেন্টারে আয়োজন করা হয়। এতে চিকিৎসা সেবায় ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়া, ডা: লতিফা ইয়াসমিন আকিঁ ও ডা: নাজরীন আরা । সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে ছয় শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পাপিয়া ফার্মাসীর পরিচালক ফরিদ উদ্দিন ও আবীর কনসালটেশন সেন্টার প্যাথলজির পরিচালক জসিম উদ্দিন প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: