রামগড়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 9:55 PM , March 25, 2022

খাগড়াছড়ির রামগড়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রামগড় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমূখ। সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাসিং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা- মুক্তিযোদ্ধা পরিবার, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading