ধামরাইয়ে পাইকারী কাঁচাবাজার ও মৎস্য আড়ৎ শুভ উদ্বোধন

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ , মার্চ ২১, ২০২২

 

ঢাকার ধামরাইয়ে পাইকারী কাঁচাবাজার ও মৎস্য আড়ৎ গত রোববার সাড়ে ৭ টায় ঢুলিভিটা ধামরাই মডেল কলেজের সামনে এ বাজার শুভ উদ্বোধন করা হয়।
আমিন গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধামরাই পৌর মেয়র গোলাম কবির,উক্ত বাজার কমিটির কোষাধ্যক্ষ ইব্রাহিম হোসেন প্রমুখ।এ সময় উপস্থিত থাকেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হেমায়েত কবির মতিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান মিলন, কাউন্সিলর মোঃ মোখছেদ ও আমিনুল ইসলাম গার্নেল, ব্যবসায়ী মোস্তফা জামান, মতিয়ার রহমান বাবু, উক্ত বাজার কমিটির সভাপতি ফারুক হোসেনও সাধারণ সম্পাদক খয়বার আলী।
প্রধান অতিথি বক্তা বলেন, আপনাদের সেবা আপনাদের দূর গোড়ায় পৌঁছে দিবো।ধামরাইতে কোন বর্জ্য সমস্যা নেই।প্রতিদিন বর্জ্য পরিষ্কার করা । বাড়ির বর্জ্য পরিষ্কার করে ঢুলিভিটা ফায়ার সার্ভিসের পাশে রি— সাইক্লিং করে সার উৎপাদন করা হবে। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও তবারোক বিতরণ করা হয়।

Loading