ধামরাইয়ে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন করলেন এমপি বেনজীর আহমদ

প্রকাশিত: 11:51 AM , March 21, 2022

 

 

ঢাকার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত প্রায় ১৫ হাজার স্বল্প আয়ের পরিবারের মাঝে ন্যায্য মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
গত রোববার ধামরাই পৌরসভার কায়েতপাড়া, ধামরাই সদর ও ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ টিসিবির পণ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা , ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ, ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, পৌর কাউন্সিলর আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এম পি আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশের ন্যায় ধামরাই উপজেলার তালিকাভুক্ত স্বল্প আয়ের ১৫ হাজার পরিবারকে ন্যায্য মূল্যের মুশুর ডাল , চিনি, সোয়াবিন তেল, পিয়াজ, ছোলা ও খেজুর বিতরণ করা হবে।

Loading