আজ দিনগত রাতে পবিত্র শবে বরাত

প্রকাশিত: 12:00 AM , March 18, 2022

আজ বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ৫ মার্চ শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে এবং ১৮ মার্চ শুক্রবার দিনগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটি মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।

সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি ।

Loading