ধামরাইয়ে একমঞ্চে ২৭ টি কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 7:14 PM , March 17, 2022 ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এক সঙ্গে ২৭ টি কেক টেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশুদিবস পালন করলেন উপজেলা পৌরসভাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত উঠে সভাস্থল।গতকাল বৃহস্পতিবার পৌর শহরের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী মাঠে তিনস্তরের মঞ্চে ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে পৃথকভাবে কেক কাটা হয়। কেক কাটার পূর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,যবলীগের নেতা হাফিজ ও রোকন প্রমুখ।মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা বলেন, ১৬ টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সবাই একত্রে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করনেএটাই ছিল প্রত্যাশা। শেয়ার সারা দেশবিষয়: