প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ১৪ দলীয় জোট নেতাদের বৈঠক

প্রকাশিত: 9:12 AM , March 15, 2022

আজ মঙ্গলবার ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা সাড়ে ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত রোববার রাতে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বৈঠকে ১৪ দলীয় জোটের শরিক নেতারা ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। বৈঠকে রাজনৈতিক, সামাজিক, নির্বাচন নানা বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি রাজনীতির মাঠে বিরোধীদের আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় ১৪ দলীয় জোটের ভূমিকা কী হবে—সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে কর্মকৌশল চূড়ান্তসহ নানা বিষয়ে আলোচনা হবে।

Loading