চবির দুই হল থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ , মার্চ ১০, ২০২২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ মার্চ) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত প্রক্টরিয়াল বডি ও পুলিশ মিলে তল্লাশি চালায়।ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বুধবার (৯ মার্চ) রাত ১২টায় শাহজালাল ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালাই। বেডের নিচ ও রুমের আশপাশ থেকে দেশীয় ধারালো অস্ত্র, বড় রামদা, কিরিচ, বঁটি, লোহার পাইপ, রড, কাচের বোতল, গুলতি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের সদস্যরা প্রক্টরিয়াল টিমের সঙ্গে ছিলেন।তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। কেউ যদি অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।উল্লেখ্য, বুধবার (৯ মার্চ) আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে তিন দফা সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় ও সিএফসি। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। শেয়ার চট্টগ্রামবিষয়: