৭ মার্চ ॥ ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ , মার্চ ৭, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন।সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় গণভবনে এ ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এসময় উদ্বোধনী খাম ও সিলমোহরও অবমুক্ত করেন তিনি।এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পোস্টমাস্টার জেনারেল ও সামরিক সচিব উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয়বিষয়: