সরকারের ব্যর্থতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ , মার্চ ৬, ২০২২ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।রবিবার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, সরকারের লোকেরা সরাসরি তেলের ব্যবসায় জড়িত বলেই তাদের অতি মুনাফার লক্ষ্যে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে।মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে সরকারের মন্ত্রীরা বড়লোক হচ্ছে।সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাদাবী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। শেয়ার রাজনীতিবিষয়: